তৃতীয় বারের মতো ইবি প্রক্টরের দায়িত্বে ড. শাহীনুজ্জামান

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি

প্রকাশ: ১০:০০, ১ অক্টোবর ২০২৬

তৃতীয় বারের মতো ইবি প্রক্টরের দায়িত্বে ড. শাহীনুজ্জামান

তৃতীয় বারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান। তবে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামানের প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের মেয়াদ ৩০ সেপ্টেম্বর (২০২৬) শেষ হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক সুযোগ-সুবিধা পাবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

এনিয়ে অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান তৃতীয়বারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পেলেন। এর আগে অধ্যাপক ড. শাহীনুজ্জামান ২০২৪ সালের অক্টোবরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে প্রথম নিয়োগ পেয়েছিলেন। এরপর ২০২৫-এর অক্টোবরে দ্বিতীয়বারের মত তাকে নিয়োগ দেওয়া হয়।

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমি আমার ডিউটি পালন করে যাচ্ছিলাম। রাতে চিঠি ইস্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার ওপর আস্থা রাখায় কৃতজ্ঞতা জানাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি বিশ্ববিদ্যালয়কে আগলে রাখতে। বরাবরই সবার সহযোগিতা কামনা করছি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন