গাবতলীতে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

মোঃ ডাবলু মিয়া, গাবতলী (বগুড়া)

প্রকাশ: ২২:৩১, ১ অক্টোবর ২০২৬

গাবতলীতে ভিডিও কনফারেন্সে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী

বগুড়ার গাবতলীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রমে যুক্ত হন। এ সময় স্থানীয় পর্যায়ে উপস্থিত কর্মকর্তারা ও আমন্ত্রিত অতিথিরা কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিলটন, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, পুলিশ সুপার আবু সায়েম, গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, জেলা কৃষি কর্মকর্তা সোহেল মো. সামসুদ্দিন ফিরোজ, গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, সহ-সভাপতি প্রভাষক আশরাফ হোসেন ও জুলফিকার হায়দার গামা, জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনজুর মোরশেদ ও ফিরোজ মন্ডল, সাংগঠনিক সম্পাদক মমিনুল হাসান মমিন ও সাহাদত হোসেন খান সাগরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন সরকারি কৃষিসেবা আরও সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, কৃষক কার্ডের আওতায় কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, কৃষিঋণ, সেচ, কৃষিযন্ত্র, ফসল সংরক্ষণ ও বাজারসংক্রান্ত তথ্যসহ বিভিন্ন সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কৃষি বিভাগ জানায়, কৃষকদের ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় এনে কৃষিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং প্রান্তিক পর্যায়ের কৃষকদের সরকারি সুবিধার সঙ্গে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন