নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: ২৩:৫২, ৩ অক্টোবর ২০২৬
শনিবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন।
এদিন পুলিশের প্রিজন ভ্যান থেকে নামানোর সময় মোরশেদ নামে এক পুলিশ কর্মকর্তা তার ( আখতারুজ্জামান) হাত ধরে নামাতে গেলে ঘটে বিপত্তি। এ সময় আখতারুজ্জামান ওই পুলিশ কর্মকর্তাকে ধমক দিয়ে বলেন, ‘সাবধান, ডোন্ট টাচ মি’।
উল্লেখ্য, এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৃহস্পতিবার তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পরে শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়।