নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: ০২:৫১, ২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বাংলামোটর এলাকার পেট্রোল পাম্প গলিতে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, কথাকাটাকাটির একপর্যায়ে সোহানকে মারধর ও মাথায় আঘাত করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ জানায়, হামলার ঘটনায় জড়িতরা একে অপরের পরিচিত।
এদিকে স্থানীয়ভাবে ফাঁকা গুলি ছোড়ার কথা শোনা গেলেও এ বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিষয়টি যাচাই করা হচ্ছে। গুলির ঘটনা ঘটে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে খুঁজে বের করা হবে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, লোকমুখে ফাঁকা গুলি ছোড়ার কথা শোনা গেছে। তবে আমরা গুলির কোনো ঘটনা ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখছি। সবাই সবার পরিচিত। তাদের মধ্যে কী নিয়ে কথাকাটাকাটির পর হামলার ঘটনা ঘটেছে, তা তদন্তের পর বেরিয়ে আসবে।
তিনি বলেন, আহত সোহান এজাহারে যে অভিযোগ উল্লেখ করবেন, সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে চারজন পুলিশ হেফাজতে রয়েছেন।
তবে ঘটনাস্থল থেকে গোয়েন্দা সূত্রে জানা যায়, বাংলামোটর মোড়ের উত্তর পাশে পেট্রোল পাম্পের গলিতে পূর্বের কোনো বিরোধের জেরে হাতিরঝিল থানা যুবদলের সাবেক ও বহিষ্কৃত আহ্বায়ক ফেরদৌস আহাম্মেদ সাইমন সোহানকে মাথায় আঘাত করে রক্তাক্ত করেন। পরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।