সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসীকে পদত্যাগের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ১৩:৪৬, ১ অক্টোবর ২০২৬

সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসীকে পদত্যাগের নির্দেশ

ফেরদৌসী আহমেদ মিষ্টিকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী। যেকোনো জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দলের হাইকমান্ড তাকে পদত্যাগ করতে বলেছে।’ বিএনপির শীর্ষ নেতৃত্ব থেকে এই নির্দেশনা এসেছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার রাতে ফেরদৌসিকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে। সূত্র আরও বলছে, পদত্যাগের পর দলীয়ভাবেও সংসদ সদস্যের বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে।

এর আগে রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে।

বিএনপির নেতৃত্বাধীন জোটের জন্য বরাদ্দ নারী সংরক্ষিত আসন থেকে সংসদে নির্বাচিত ৩৬ জন আইনপ্রণেতার একজন ফেরদৌসী। চলতি বছরের ৩ মে সংরক্ষিত আসনের অন্যান্য সংসদ সদস্যদের সঙ্গে তিনি শপথ গ্রহণ করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন