মো:মিজানুর রহমাস সাগর বাগেরহাট
প্রকাশ: ০১:২৪, ২ অক্টোবর ২০২৬
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কয়েলের ভিটা সংলগ্ন একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ। নিহত হোসনেয়ারা বেগম কচুয়া গ্রামের মৃত হানিফ আলী সিকদারের দ্বিতীয় স্ত্রী।
নিহতের স্বামীর প্রথম স্ত্রী হালিমা বেগম (৬০) বলেন, তিনি কীভাবে মারা গেছেন বা কেন পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেল, তা আমরা এখনো বুঝে উঠতে পারছি না। তবে বেশ কিছুদিন ধরে তাদের ঘরে এক অপরিচিত ব্যক্তিকে থাকতে দেখেছি। তার পরিচয় জানতে চাইলেও আমাদের কিছু জানানো হতো না। ওই ব্যক্তির কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন বলেন, এখনই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হচ্ছে না। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে নিহতের পরিবারে একজন অপরিচিত ব্যক্তির উপস্থিতির বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। ওই ব্যক্তির বিষয়ে পুলিশি অনুসন্ধান চলছে। তাকে খুজে পাওয়া গেলে ঘটনার রহস্য উদঘাটনে সহায়ক হতে পারে।