ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

ইয়াছিন মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ২৩:১৬, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:১৮, ৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। রোববার ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

পৌর আমীর মোহাম্মদ সাখাওয়াত হোসাইন ভূইয়ার সভাপতিত্বে ও হাফেজ কাউছার আহমেদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আমীর মাওলানা মোবারক হোসাইন আকন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মোবারক হোসাইন আকন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে সাথে নিয়ে সামাজিকভাবে সচেতনতা 
সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহকারী সম্পাদক অধ্যাপক জোনায়েদ হাসান, জেলা যুব বিভাগের সভাপতি কাজী সিরাজুল ইসলাম, পৌরসভা মেয়র পদপ্রার্থী ডা. এম এ হানিফ এবং সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ডা. ফরিদ উদ্দিন আহমেদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন