ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

ইয়াছিন মাহমুদ (ব্রাহ্মণবাড়িয়া)

প্রকাশ: ২৩:২৩, ৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২৬, ৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে জেলা পুলিশের উদ্যোগে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৪ অক্টোবর ২০২৬) সকাল,৮টায় পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজের সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মুঃ জালাল উদ্দিন ফাহিম, পিপিএম-সেবা।

প্যারেড পরিচালনা করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নাজমুল সাদাত। প্যারেড শেষে তিনি সদস্যদের ফিটনেস ও টার্ন-আউটের ওপর ভিত্তি করে জিএস মার্ক প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মাসিক কল্যাণ সভা। 

সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাবনা তুলে ধরলে পুলিশ সুপার তা বাস্তবায়নের নির্দেশ দেন। একই সাথে সেপ্টেম্বর/২০২৬ মাসের পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করা হয়। সবশেষে সকাল-১১টায় পুলিশ সুপারের কার্যালয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে জেলা পুলিশ ও পিবিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ সব থানার ওসি এতে উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন