দীপক চন্দ্র শীল, বরিশাল
প্রকাশ: ২০:৩৫, ৪ অক্টোবর ২০২৬
স্থানীয় খামারিদের অভিযোগ, বহু বছর ধরে এখানে এআই (কৃত্রিম প্রজনন) টেকনিশিয়ান নিয়োগ থাকা সত্ত্বেও কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। ফলে গবাদি পশুর চিকিৎসা, টিকা প্রদান ও কৃত্রিম প্রজনন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। বাধ্য হয়ে দূর-দূরান্ত থেকে বেশি টাকায় প্রজনন কর্মীর সাহায্য নিতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, "আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত এখানে কোনো কার্যক্রম দেখতে পাইনি। এমনকি প্রাণী সম্পদ বিভাগের কেউ আমার কাছে কোনো বিষয় নিয়ে আসেনি। আমি চাই, প্রাণী সম্পদ ভবনটি দ্রুত চালু হোক। এটি চালু হলে ইউনিয়নের বহু পশু চিকিৎসা পাবে, এমনকি কৃত্রিম প্রজননের সংখ্যাও বাড়বে।"
এলাকাবাসীর দাবি, অবিলম্বে ভবনটি সংস্কার করে পূর্ণাঙ্গ সেবা কার্যক্রম চালুর জন্য জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।