মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি
প্রকাশ: ২০:৪৭, ৫ অক্টোবর ২০২৬
সোমবার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঝাল চত্বরে সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসানের নেতৃত্বে ব্যানারটি টাঙানো হয়।
ব্যানারে বিএনপি সরকারের ২০০ দিনের কর্মকাণ্ডের বিভিন্ন দিককে ‘ব্যর্থতা’ হিসেবে তুলে ধরে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে।এতে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি, শিক্ষা, আইনশৃঙ্খলা, দ্রব্যমূল্যসহ বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করা হয়েছে।
কর্মসূচিতে শাখা ছাত্রশক্তির সদস্য সচিব ইফতেয়ার বলেন, নির্বাচন পরবর্তী বিএনপি সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে, তাদের ব্যর্থতা শুধুামাত্র একটি ব্যানারে আটকানো সম্ভব না। সবথেকে বড় ব্যর্থতা সরকারের গুন্ডাবাহিনী ছাত্রদল এবং যুবদলকে নিয়ন্ত্রণ করতে পারছে না।
সংগঠনটির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন বলেন, গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছিল। পরবর্তীতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর জনগণ আশা করেছিল, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্ত্রাস ও দখলদারিত্ব বন্ধ এবং প্রশাসনে দলীয়করণমুক্ত পরিবেশ নিশ্চিত হবে। কিন্তু সরকারের ২০০ দিনের কর্মকাণ্ড পর্যালোচনা করলে এসব ক্ষেত্রে প্রত্যাশিত পরিবর্তন দেখা যায়নি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে মব সন্ত্রাস, দখলদারিত্ব ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু সরকারের ২০০ দিনে মব সন্ত্রাস বন্ধ হয়নি; বরং বিভিন্ন স্থানে এ ধরনের ঘটনার অভিযোগ পাওয়া যাচ্ছে। পাশাপাশি গ্যাস-বিদ্যুতের সংকট ও মূল্যবৃদ্ধি হয়েছে।
তিনি আরও বলেন, অতীতে ছাত্রলীগ যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আধিপত্য ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ছাত্রদলও যদি একই পথে হাঁটে, তাহলে তাদের পরিণতিও একই হতে পারে। তাই সময় থাকতে ছাত্রদলকে এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে এসে শিক্ষার্থীবান্ধব রাজনীতির চর্চা করার আহ্বান জানাচ্ছি। জনগণ অনেক প্রত্যাশা নিয়ে বিএনপিকে ভোট দিয়েছে। সরকারের কর্মকাণ্ডে জনগণ হতাশ হলে এর দায় সরকারকেই নিতে হবে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হলে জনগণের কাছে ক্ষমা চেয়ে বিকল্প পথ বেছে নেওয়ার আহ্বানও জানান তিনি।