মোঃ ইকরাম হাসান, তিতুমীর কলেজ
প্রকাশ: ২১:০২, ৫ অক্টোবর ২০২৬
আজ সোমবার (৫ অক্টোবর) শিক্ষক দিবস উপলক্ষে ক্যাম্পাসের শিক্ষকদের সাথে সাক্ষাৎ করে তিনি ফুলেল শুভেচ্ছা জানান। আকরাম হোসাইন টোটন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ কমিটি তে দায়িত্ব পালন করেন যার মধ্যে অন্যতম হলো সাবেক সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।বর্তমানে তিনি কলেজ ছাত্রদলের সভাপতি পদের দৌড়ে আছেন শিক্ষক শিক্ষার্থী সকলের কাছে আলোচনায়।
মার্জিত ছাত্রনেতা হিসেবে তার সুপরিচিতি অনেক আগে থেকেই। শিক্ষকদের শুভেচ্ছা প্রদানকালে আকরাম হোসাইন টোটন বলেন, শিক্ষকরা হলেন সমাজ ও জাতি গঠনের মূল কারিগর। তাঁদের নিঃস্বার্থ ত্যাগ ও সঠিক দিকনির্দেশনাতেই গড়ে ওঠে একটি আদর্শ ও দক্ষ প্রজন্ম। তিতুমীর কলেজের ঐতিহ্য, শিক্ষার মান এবং সুনাম অক্ষুণ্ণ রাখতে আমাদের শিক্ষকমণ্ডলী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাঁদের প্রতি চিরকৃতজ্ঞ।
তিনি আরও বলেন, তিতুমীর কলেজের শিক্ষার মান বৃদ্ধি, সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং একটি নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে ছাত্রদল সবসময় শিক্ষকদের পাশে থাকবে। এ সময় তিনি তিতুমীর কলেজসহ সারা দেশের সব শিক্ষকের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন।
এই সময় তিতুমীর কলেজের অধ্যক্ষ ড. ছদরুদ্দীন আহমেদ বলেন, শিক্ষক দিবসে শিক্ষার্থীদের থেকে এমন সম্মান পাওয়া বড্ড আনন্দের, যা মন থেকে দোয়া দিতে বাধ্য করে।শিক্ষক ও শিক্ষার্থীদের এমন মেলবন্ধন তিতুমীরে শিক্ষা কার্যক্রম কে আরো বেগবান করবে।
উল্লেখ্য, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে তিতুমীরের বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।