গাবতলী (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩০, ১৭ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বগুড়ার গাবতলীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করেছেন বগুড়া-জয়পুরহাট সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রদত্ত এসব শাড়ি-লুঙ্গি গতকাল শনিবার (১৭ অক্টোবর) গাবতলী উপজেলা মহিলাদলের কার্যালয় ও বাইগুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ করা হয়।
এ সময় সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির গ্রাম সরকারবিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, গাবতলী উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সহমিনা আকতার রুমা, পৌর বিএনপির প্রচার সম্পাদক নাছির উদ্দিন বুলবুল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিটন, সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনির পিতা নফিজুর রহমান ফটু, চাচা এমদাদুল হক এবং ইউপি সদস্য আতোয়ার রহমান মিন্টু।
এ ছাড়া রামেশ্বরপুর ইউনিয়ন মহিলাদলের সভাপতি লিপি খাতুন, ডা. হারুন, বাদলসহ মহিলাদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাড়ি-লুঙ্গি বিতরণ কার্যক্রমে স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ উদ্যোগের মাধ্যমে দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা চালানো হয়।