নলছিটিতে গরিবের সেতু! দেখার যেন কেউ নেই

দীপক চন্দ্র শীল, বরিশাল

প্রকাশ: ২৩:১১, ২০ অক্টোবর ২০২৬

নলছিটিতে গরিবের সেতু! দেখার যেন কেউ নেই

ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নে জনপ্রতিনিধিদের কোনো সহযোগিতা না পেয়ে নিজেদের উদ্যোগে বাঁশ-কাঠ দিয়ে সাঁকো তৈরি করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। নাম দিয়েছেন ‘গরিবের সেতু’।

স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্ধকাঠী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিরাট গ্রামে অবহেলিত বাড়ির প্রায় ১০টি পরিবারের ৫২ জন সদস্য দীর্ঘদিন যাবৎ চরম ভোগান্তিতে রয়েছেন। একটি খালের উপর সেতু না থাকায় তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বারবার জনপ্রতিনিধিদের দ্বারস্থ হয়েও কোনো সহযোগিতা পাননি তারা।

বাধ্য হয়ে নিজেদের উদ্যোগে মাত্র ২০২৫০ টাকা ব্যয়ে প্রায় ৬৫০ ফুট দীর্ঘ বাঁশ ও সুপারি গাছ দিয়ে একটি সাঁকো নির্মাণ করেছেন তারা।

সাইনবোর্ডে লেখা রয়েছে, “আমরা সবাই সকল রাজনৈতিক দলের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে করে আমরা এই ভোগান্তি থেকে মুক্তি পেতে পারি। আমরা আশা করছি সকল রাজনৈতিক মহলের গণের মাধ্যমে সরকার আমাদের পাশে দাঁড়াবে।”

এলাকাবাসীর দাবি, দ্রুত এখানে একটি স্থায়ী সেতু নির্মাণ করে তাদের দুর্ভোগ লাঘব করা হোক।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন