এস আলম,জামালপুর
প্রকাশ: ০০:০১, ২১ অক্টোবর ২০২৬
শারদীয় দুর্গাপূজা সার্বজনীন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ থানাধীন বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
আজ মঙ্গলবার ২০ অক্টোবর, ২০২৬ সন্ধ্যায় তিনি এসব পূজা মণ্ডপ পরিদর্শনে যান। পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা মণ্ডপগুলোর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেন এবং নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
একই সঙ্গে তিনি পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং যেকোনো প্রয়োজনে পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
মণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে আরও উপস্থিত ছিলেন জামালপুরের মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁঞা সহ জেলা ও থানা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।