নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১:৪৪, ২২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
পুলিশ সুপার বলেন, আজ সকাল ৯টার দিকে ২ হাজার ৯শ ৩৩ জন পর্যটক নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর স্কর্টে আনার পথে সাজেক উজোবাজারের পথরোধ করে অবরোধকারীরা। সেখানে এক পর্যায়ে অবরোধকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সেনাবাহিনী ও পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। পরে অবরোধকারীদের সরিয়ে দিয়ে পর্যটকবাহী গাড়ি এগিয়ে যাওয়ার সময় ইপিডিএফের সশস্ত্রগোষ্ঠী পর্যটকদের গাড়ি লক্ষ্য করে গুলি করে।
পর্যটকদের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীও পালটা গুলি বর্ষণ করে। পর্যটকরা নিরাপদে সরে গেলে সন্ত্রাসীদের সাথে থেমে থেমে গোলাগুলি হয়। বিশেষ করে ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত গোলাগুলি চলতে থাকে। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।
পুলিশ সুপার বলেন, এ ব্যাপারে আইনশৃঙ্খলাবাহিনীর অভিযান চলবে।