খুলনায় জামায়াতের মঞ্চের পাশে প্রধানমন্ত্রীর ছবি কালো কাপড়ে ঢাকা

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ১৯:৪০, ৩১ অক্টোবর ২০২৬

খুলনায় জামায়াতের মঞ্চের পাশে প্রধানমন্ত্রীর ছবি কালো কাপড়ে ঢাকা

খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচি ঘিরে মঞ্চ নির্মাণ করা হয়েছে। তবে মঞ্চের পাশেই প্রধানমন্ত্রীর ছবি সংবলিত একটি পেনা ফেস্টুন কালো কাপড়ে ঢেকে রাখার দৃশ্য নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) শিববাড়ি মোড়ে এ দৃশ্য দেখা যায়। রাজনৈতিক কর্মসূচির প্রস্তুতির মধ্যে প্রধানমন্ত্রীর ছবি এভাবে ঢেকে রাখার বিষয়টি পথচারী ও স্থানীয়দের নজরে আসে।

তবে ফেস্টুনটি কেন, কার নির্দেশে বা কী কারণে কালো কাপড়ে ঢেকে রাখা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে লংমার্চের আয়োজক কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।

ঘটনাটি ঘিরে নানা প্রশ্ন উঠলেও এর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্টদের বক্তব্য জানা প্রয়োজন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন