গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি ট্রাকের সংঘর্ষ, এক চালক নিহত

মোঃ রবিন হোসেন, কাশিয়ানী (গোপালগঞ্জ)

প্রকাশ: ২০:০৭, ৩১ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি ট্রাকের সংঘর্ষ, এক চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের চর পিংগুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাক একই দিকে চলাচলকারী অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পেছনে থাকা ট্রাকের চালক  জিয়াউর রহমান ঘটনাস্থলেই মারা যান।

নিহত জিয়াউর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।

খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।  

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন