বিশ্বনাথে ১০ দরিদ্র পরিবারকে চিকিৎসা সহায়তা দিলেন এমপি মাহফুজা

আরকুম আলী, বিশ্বনাথ(সিলেট)

প্রকাশ: ১৩:৫২, ৫ নভেম্বর ২০২৬

বিশ্বনাথে ১০ দরিদ্র পরিবারকে চিকিৎসা সহায়তা দিলেন এমপি মাহফুজা

সিলেটের বিশ্বনাথে হতদরিদ্র ১০টি পরিবারকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা হান্নান।

২০২৬-২০২৭ অর্থবছরের ঐচ্ছিক তহবিলের বরাদ্দ থেকে বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি এসব পরিবারের সদস্যদের হাতে মোট ৫০ হাজার টাকা তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহেদ বিন কাশেম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির ও খাজাঞ্চি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার মাহফুজুর রহমান বাবুল, পৌর জামায়াতের নায়েবে আমির আব্দুস সুবহান মেম্বার, সাধারণ সম্পাদক জায়েদুর রহমান ও জামায়াত নেতা আব্দুর রহিম।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন