জুবায়ের আলম সৈকত, ঢাকা
প্রকাশ: ১০:৫১, ৮ নভেম্বর ২০২৬
শনিবার রাত ৮টা ৩৫ এর দিকে উত্তরা ৮ নম্বর সেক্টরসংলগ্ন রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় ছনি আক্তার (৩০)।
নিহত ছনির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে দক্ষিণখান থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে ছনিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার দুই পা ও গলায় আঘাত করা হয়।
এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে ‘অগ্রযাত্রা প্রতিদিন’কে বলেন, নিহত নারীও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
শীর্ষ সংবাদ: