চিংনু মং মারমা, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)
প্রকাশ: ২১:২৭, ৮ নভেম্বর ২০২৬
রোববার (৮ নভেম্বর) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জাবেদ রেজা বলেন, ‘জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের সবার প্রথম ও প্রধান পরিচয় হলো—আমরা মানুষ। কেউ মুসলিম, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ কিংবা খ্রিস্টান—ধর্মীয় পরিচয়ের ভেদাভেদ ভুলে সবার আগে ভালো মানুষ হতে হবে। অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমাদের একসঙ্গে শান্তিতে বসবাস করতে হবে।’
এদিকে একই দিন নাইক্ষ্যংছড়ির কুঞ্জবন বৌদ্ধ বিহারে আয়োজিত ‘শুভ কঠিন চীবর দান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন জাবেদ রেজা। এ সময় তিনি বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন।
উভয় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার, চনুমং, মাওসেতুং তঞ্চঙ্গ্য ও অ্যাডভোকেট উম্যাসিং।
এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য শাহাদাত হোসেন জনি, সেলিম রেজা, পৌর বিএনপির নেতা এম আইয়ুব খানসহ নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণও অংশ নেন। সভা ও অনুষ্ঠানে বক্তারা এলাকার শান্তি, সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।