মসজিদের মাঠে পাথরের স্তূপ, জানাজার স্থানও সংকটাপন্ন

বরিশাল প্রতিনিধি।

প্রকাশ: ০০:০২, ১০ নভেম্বর ২০২৬

মসজিদের মাঠে পাথরের স্তূপ, জানাজার স্থানও সংকটাপন্ন

মসজিদের মাঠ দখল করে পাথর-বালুর স্তূপ,
নামাজে বাধা, জানাজায় কষ্ট — মুসল্লিরা আজ চুপ।
আল্লাহর ঘরের আঙিনায় চলছে ঠিকাদারের খেলা,
বিচার চেয়ে প্রশাসনের দুয়ারে ঘুরছে মুসল্লিরা মেলা।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের জয়কলস পীরস্থান জামে মসজিদ। শত বছরের পুরোনো এই মসজিদ শুধু ইবাদতের স্থান নয়, এলাকার মানুষের আবেগের নাম। কিন্তু সেই মসজিদের মাঠ এখন পাথর আর বালুর দখলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে মসজিদের মাঠে পাথর ও বালু ফেলে রেখেছে। মাঠজুড়ে স্তূপ হয়ে থাকা পাথরের কারণে মুসল্লিরা ঠিকমতো নামাজ আদায় করতে পারছেন না। জুমার দিনে মুসল্লির সংখ্যা বাড়লে জায়গার অভাবে অনেককে রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়তে হয়।

সবচেয়ে বেশি ভোগান্তি জানাজাকে কেন্দ্র করে। এলাকায় কেউ মারা গেলে জানাজা পড়ানোর একমাত্র স্থান এই মসজিদের মাঠ। পাথর থাকায় এখন জানাজা পড়ানোর জায়গাটুকুও পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও মসজিদ কমিটির সভাপতিসহ স্থানীয়রা সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, "আমরা বারবার বলেছি, মাঠটা ছেড়ে দিন। এটা মসজিদের জায়গা, এখানে পাথর রাখার জায়গা না। কিন্তু কেউ আমাদের কথা শুনছে না।"

একজন বয়স্ক মুসল্লি আক্ষেপ করে বলেন, "সারাজীবন এই মাঠে নামাজ পড়লাম, এখন শেষ বয়সে এসে দেখি মাঠে নামাজ পড়ার জায়গা নেই। মারা গেলে জানাজাটাও কি মাঠে হবে না?"

এদিকে বিষয়টি ঝালকাঠি জেলার জেলা প্রশাসক মহোদয়কে অবগত করা হলেও এখন পর্যন্ত তেমন কোনো সুরাহা হয়নি বলে দাবি করেছেন স্থানীয়রা।

স্থানীয় মুসল্লিদের একটাই দাবি — অনতিবিলম্বে মাঠ থেকে পাথর ও বালু সরিয়ে মাঠটি পরিষ্কার করে দেওয়া হোক। তাহলে মুসল্লিরা শান্তিতে নামাজ পড়তে পারবেন এবং মৃত ব্যক্তির জানাজা আদায় করতে পারবেন।

মসজিদের মাঠ ফিরে পেতে এখন প্রশাসনের দিকে তাকিয়ে আছেন জয়কলস গ্রামের শত শত মুসল্লি।

আরও পড়ুন