নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০০:৩০, ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে।
সোমবার (৯ নভেম্বর) রাতের দিকে বিদ্যালয়ের সামনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে একটি গাড়ির সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় ব্যক্তি নিহত হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, “প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি, গাড়ির দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।