মাগুরা প্রতিনিধি:
প্রকাশ: ২২:০২, ৮ নভেম্বর ২০২৬
মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দিন।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের কলেজজীবনে স্বাগত জানানো হয়। উচ্চশিক্ষার পথে নতুন যাত্রায় শিক্ষার্থীদের মনোযোগী, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়। শিক্ষাজীবনে নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও দেশপ্রেমের গুরুত্ব তুলে ধরা হয়।
প্রধান বক্তার বক্তব্যে সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। জীবনের লক্ষ্য নির্ধারণ করে অধ্যবসায় ও নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলফাজ উদ্দিন নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়মকানুন মেনে চলা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত হয়।