ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে ২০২৬’ পালিত

যাত্রাবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ১২:৪৭, ৯ নভেম্বর ২০২৬

ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে ‘ক্লিনিং ডে ২০২৬’ পালিত

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ার প্রত্যয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে কর্পোরেশনের ৭৫টি ওয়ার্ডে একযোগে পালিত হয়েছে ‘ক্লিনিং ডে ২০২৬’। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম মহোদয়ের নির্দেশনায় গত রবিবার ডিএসসিসির বিভিন্ন এলাকায় এই সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।

এরই ধারাবাহিকতায় ডিএসসিসির ৪৫, ৫০, ৫১ ও ৫৪ নম্বর ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য বিভাগের যৌথ সমন্বয়ে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সূর্যের হাসি চিহ্নিত ক্লিনিক চত্বর, ধোলাইপাড় গোলচত্বর থেকে দয়াগঞ্জ এবং পশ্চিম জুরাইনের খন্দকার রোডসহ সংশ্লিষ্ট এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।অভিযান চলাকালীন এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এই জনকল্যাণমুখী কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ডিএসসিসির বিভিন্ন স্তরের কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নগরবাসীর সহযোগিতায় এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন