জুবায়ের আলম সৈকত, ঢাকা
প্রকাশ: ১৩:৫৬, ১২ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে শফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হন।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, তার গ্রামের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার আরাফপুর গ্রামে। তার বাবার নাম মৃত নিজাম উদ্দিন। নিহত শফিকুল কোনো পেশার সঙ্গে যুক্ত ছিলেন না এবং গ্রামের বাড়িতেই বসবাস করতেন। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
নিহতের খালাশাশুড়ি বরাতে জানা যায়, চোখের সমস্যার চিকিৎসা করাতে গতরাতে শফিকুলের সঙ্গে আমি আমার মেয়েকে নিয়ে ঢাকায় আসি। আজমপুরে বাস থেকে নামার পর শফিকুল রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি যানবাহন তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর মুঠোফোনে ‘অগ্রযাত্রা প্রতিদিন’কে বলেন, দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্ত ও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
শীর্ষ সংবাদ: