আদাবর-মোহাম্মদপুরে জমি দখল ও বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

জুবায়ের আলম সৈকত, ঢাকা

প্রকাশ: ১৫:৩৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬

আদাবর-মোহাম্মদপুরে জমি দখল ও বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৩

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় বাড়িতে হামলা এবং মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলচেষ্টার ঘটনায় পৃথক অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি, মিডিয়া) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলচেষ্টার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি অপর এক অভিযানে আদাবর থানার শ্যামলী হাউজিং এলাকায় একটি বাড়িতে হামলার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন