যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

ইউনুস হোসেন রনি, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৬:২৯, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জাল নোটসহ দুইজন গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ীতে ৩৫ লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।  শনিবার রাতে যাত্রাবাড়ী-ডেমরা মহাসড়কের কাজলারপাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ডিবি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুবেল হাওলাদার (৩৬) ও সেলিনা আক্তার ওরফে নাসিমা (৫৮)। তাঁদের কাছ থেকে মোট ৩৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ডিবি ওয়ারী বিভাগ উপ-পুলিশ কমিশনার মোল্লা মোহাম্মদ শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৮টা ৫৫ মিনিটে যাত্রাবাড়ী থানা এলাকার কাজলারপাড় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি  যাত্রাবাড়ী-ডেমরাগামী সড়কে এই অভিযান চালানো হয় গোয়েন্দা বিভাগ ওয়ারী। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে দুটি ব্যাগসহ রুবেল হাওলাদার ও সেলিনা আক্তারকে আটক করা হয়।

তিনি  আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, তাঁরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে ঢাকার বিভিন্ন স্থান থেকে জাল নোট সংগ্রহ করে আসছিলেন। এসব নোট আসল নোট হিসেবে বাজারে চালিয়ে অধিক মুনাফা করার উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিলেন বলে তাঁরা জানিয়েছেন


গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে।  মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, আসামীদের কে বিজ্ঞ আদালতে তুলে রিমান্ড চাওয়া হয়েছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার ও আরও জাল নোট উদ্ধারে ডিবির বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন