মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি
প্রকাশ: ০০:১৫, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:১৮, ২৮ সেপ্টেম্বর ২০২৬
রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নবনিযুক্ত সভাপতির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপ-উপাচার্য বলেন, কোনো ঘটনা বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বিভাগের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেদিকে শিক্ষকদের সতর্ক থাকতে হবে। শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে এর প্রধান ক্ষতির মুখে পড়ে শিক্ষার্থীরা। প্রশাসন চায়, প্রতিটি শিক্ষার্থী নির্বিঘ্নে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ কর্মজীবনে ভালো অবস্থান তৈরি করুক।
অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল ওহাব শাহীন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।