সাংবাদিকদের জন্য আলোকের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:০৯, ৯ নভেম্বর ২০২৬

সাংবাদিকদের জন্য আলোকের ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২৬ উপলক্ষে সাংবাদিক, রিপোর্টার্স ও গণমাধ্যমকর্মীদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল।

আগামী ১৪ নভেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিষ্ঠানটির মিরপুর-১০ প্রধান শাখা এবং মিরপুর-৬-এর আলোক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

কর্মসূচির আওতায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি), ফাস্টিং ও র‌্যান্ডম ব্লাড সুগার (এফবিএস/আরবিএস), এইচবিএ১সি, সিরাম ক্রিয়েটিনিন এবং ইউরিন আর/এম/ই পরীক্ষার সুবিধা বিনামূল্যে পাবেন। এ ছাড়া প্রযোজ্য ক্ষেত্রে বিনামূল্যে ওষুধ দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী অন্যান্য পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ের সুযোগও থাকবে।

আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, কর্মসূচিতে অংশগ্রহণকারী সাংবাদিকদের পরীক্ষার রিপোর্ট পর্যালোচনার ব্যবস্থাও রাখা হয়েছে। এ সেবা সকাল ৯টা থেকে দুপুর ২টা এবং বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পাওয়া যাবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাপনে মানুষকে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁদের পেশাগত অবদানের স্বীকৃতি এবং স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে এ বিশেষ চিকিৎসাসেবা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এ সুবিধা শুধু সাংবাদিক, রিপোর্টার্স ও গণমাধ্যমকর্মীদের জন্য নির্ধারিত। সেবা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের পেশাগত পরিচয়পত্র অথবা কর্তৃপক্ষের অনুমোদনপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আলোক হেলথকেয়ার অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও রোগের প্রাথমিক শনাক্তকরণে এ উদ্যোগ গণমাধ্যমকর্মীদের সুস্থতা নিশ্চিত করতে সহায়ক হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন