বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৩৬, ১০ নভেম্বর ২০২৬

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে আলোক হেলথকেয়ার অ্যান্ড হসপিটাল। আগামী ১৪ নভেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিষ্ঠানটির মিরপুর-১০ ও মিরপুর-৬ শাখায় একযোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপের সুযোগ পাবেন সেবাগ্রহীতারা। এ ছাড়া প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ গ্রহণের সুযোগ থাকবে। নির্ধারিত সরকারি ফি-সংক্রান্ত পরীক্ষা ছাড়া অন্যান্য প্রয়োজনীয় ডায়াগনস্টিক পরীক্ষায় সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে।

ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।

আগ্রহীদের চিকিৎসকের সিরিয়াল ও বিস্তারিত তথ্যের জন্য ১০৬৭২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও পড়ুন