আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১:১৫, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা নির্বাচন সামনে রেখে তামিলনাড়ুতে বিজেপির সাংগঠনিক অবস্থান আরও মজবুত করতে চান মুরুগান। এ লক্ষ্য বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের পরিবর্তে তৃণমূল পর্যায়ে দলের নেতাকর্মীদের সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিচ্ছেন তিনি।
এ জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাজ্যসভার সদস্যপদ থেকে অব্যাহতি চেয়ে অনুরোধ জানিয়েছেন এই বিজেপি নেতা।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা তুলে ধরেন মুরুগান। সেখানে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত সম্মানের। তবে এখন তিনি দলীয় কর্মীদের পাশে থেকে রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি বাড়াতে চান।
মুরুগান আরও বলেন, দেশের স্বার্থকে সবার আগে, দলের স্বার্থকে এরপর এবং ব্যক্তিগত স্বার্থকে সবার শেষে রাখার নীতিতে তিনি বিশ্বাস করেন। এই অবস্থান থেকেই তৃণমূল পর্যায়ে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
এদিকে, ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলার মধ্যেই মুরুগানের পদত্যাগের ঘোষণা সামনে এল। সম্প্রতি কয়েকজন মন্ত্রী ও রাজ্যসভার সদস্যকে পুনরায় মনোনয়ন না দেওয়াকে কেন্দ্র করে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
তামিলনাড়ুতে বিজেপির রাজনৈতিক অবস্থান জোরদার করার লক্ষ্যে মুরুগানের এই সিদ্ধান্ত রাজ্যটিতে দলটির আগামী দিনের সাংগঠনিক কর্মকাণ্ডে কতটা প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
সূত্র: এনডিটিভি