জিহাদুল ইসলাম, যাত্রাবাড়ী, ঢাকা
প্রকাশ: ২২:২২, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের প্রথম জানাজার নামাজ আগামীকাল বুধবার বাদ জোহর শ্যামপুর-কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।
সালাহউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনা করে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। বর্ষীয়ান এই রাজনৈতিক নেতার প্রয়াণে তাঁর নির্বাচনী এলাকা ও দলের নেতা-কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।