আব্দুল আহাদ, লক্ষ্মীপুর
প্রকাশ: ২১:৩৩, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৩৬, ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুই যুবক হলেন ওই এলাকার রুবেল ও শাকিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় রুবেল ও শাকিল একসঙ্গে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন। এ সময় তাঁদের ব্যবহৃত মোবাইল ফোনটি বিস্ফোরিত হলে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে যান।
পরে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ও চোখের গুরুতর আঘাতের কারণে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তবে কী কারণে মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।