মোঃ ইকরাম হাসান, তিতুমীর কলেজ
প্রকাশ: ০১:১৭, ১৫ অক্টোবর ২০২৬
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসুর পরিবহন সম্পাদক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ।
এ ছাড়া উপস্থিত থাকবেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাবলিক রিলেশন সম্পাদক নুমাইর আব্দুল্লাহ এবং সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাইফুল ইসলাম সাইম।
অনুষ্ঠানের সার্বিক বিষয়ে তিতুমীর কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সোহেল রানা বলেন, তাঁদের এ আয়োজনে কেন্দ্রীয় পর্যায়ের অতিথিরা উপস্থিত থাকবেন। দীর্ঘ প্রতীক্ষার পর তাঁরা এ আয়োজন সম্পন্ন করতে যাচ্ছেন। অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ করতে পারবেন বলে তাঁরা আশাবাদী।
নবীনবরণ উপলক্ষে প্রস্তুতির বিষয়ে তিতুমীর কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি খাদেমুল ইসলাম সিয়াম বলেন, নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আগামীকালের অনুষ্ঠান ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত করতে সংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন। নবীন শিক্ষার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাঁদের স্বাগত জানানো এবং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ইতিবাচক পরিবেশ তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
তিনি আরও আশা প্রকাশ করেন, নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি আনন্দমুখর হয়ে উঠবে।