যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০০:২৭, ১৫ অক্টোবর ২০২৬

যাত্রাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজধানীর মাতুয়াইল এলাকা থেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. সালমান ভূঁইয়া ওরফে ফরহাদকে (৩৮) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে যাত্রাবাড়ী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গ্রেফতার সালমান ভূঁইয়া ওরফে ফরহাদ একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তাকে আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন