নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:৪৬, ১৪ অক্টোবর ২০২৬
দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরণসহ মাদকের বিরুদ্ধে অভিযান ব্যাপক অভিযান পরিচালনা শুরু করেছে।
এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল কর্তৃক ১৪ অক্টোবর ২০২৬ খ্রিঃ রাত ০১.৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালী ধানাধীন শ্যামপুর শান্তিনগর বালুরঘাট এলাকায় অভিযান পরিচলনা করে ২০৬ বোতল কোডিনযুক্ত ফেয়ারডিল, মাদক বিক্রির নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও ০১ টি মটরসাইকেল সহ ০২ জন মাদক ব্যবসায়ী ১। মোঃ শাহিন (৩০), পিতা- মৃত কমের আলী, সাং- দাশমারী কাশেমের মোড়, থানা- মতিহার, জেলা- রাজশাহী মহানগরী, বর্তমান সাং- চর খিদিরপুর, থানা-কাটাখালী, জেলা- রাজশাহী মহানগরী, ২। মোঃ ফারজেম ফজা, পিতা- দেদার বক্স, সাং- শ্যামপুর, শান্তিনগর, থানা- কাটাখালী, জেলা- রাজশাহী মহানগরী দ্বয়কে গ্রেফতার করে। ধৃত আসামিদ্বয় পরস্পরের যোগসাজসে রাজশাহী সহ সারাদেশে বিভিন্ন উপায়ে মাদকদব্য সংগ্রহ পূর্বক ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে সত্যতা স্বীকার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিদ্বয়কে জব্দকৃত অবৈধ মাদকদ্রব্য ফায়ারডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করিলে তারা বিভিন্ন উপায়ে অবৈধ মাদকদ্রব্য কোডিনযুক্ত ফায়ারডিল সংরক্ষন পূর্বক বিক্রয়ের কথা স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী মহানগরীর কাটাখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।