দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:১৯, ১৩ অক্টোবর ২০২৬

দুর্গাপুরে হত্যা চেষ্টা মামলার দুই আসামি গ্রেপ্তার

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় হত্যা চেষ্টা মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫-এর সিপিএসসি, রাজশাহী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ২টা ৫০ মিনিটে উপজেলার হোজা অনন্তকান্দি এলাকায় নিজ বাসা থেকে মো. জয়নাল হক (৫৪) এবং রাত ৩টা ১০ মিনিটে দুর্গাপুরের পালিবাজার এলাকা থেকে মো. জাহিদ (২২) নামে অপর আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জয়নাল হক হোজা অনন্তকান্দি এলাকার মৃত সিরাজের ছেলে। অপর আসামি জাহিদ একই এলাকার জিয়াউর রহমানের ছেলে।

এসআরবি-৫-এর পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে হত্যা চেষ্টা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি জয়নাল হককে তাঁর নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরে একই মামলার ৫ নম্বর এজাহারনামীয় আসামি জাহিদকে পালিবাজার এলাকা থেকে গ্রেপ্তার করে অভিযানিক দল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দুর্গাপুর থানার মামলা নম্বর ২, তারিখ ৩ এপ্রিল ২০২৬। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ১৪৩, ৪৪৭, ৩০৭, ৩২৬, ৩২৩, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারের পর আসামিদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ১৩ অক্টোবর ২০২৬ তারিখে দুর্গাপুর থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ৬৭৬-এর বিষয়টিও উল্লেখ করেছে এসআরবি।

এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক কারবারি, অস্ত্রধারী ও ছিনতাইকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন