নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৯, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১১:০২, ১২ অক্টোবর ২০২৬
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আলমগীর হোসাইন (৩৭), মো. ফারুক মিয়া (৫৫) ও হালিমা (৬০)। তাঁদের মধ্যে আলমগীরের বাড়ি ময়মনসিংহ জেলায়। অন্য দুজন কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
এসআরবি-১৪-এর সিপিসি-২, কিশোরগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন বিকেল ৪টা ২০ মিনিটে বিশেষ চেকপোস্ট স্থাপন করে। এ সময় কিশোরগঞ্জ থেকে ভৈরবগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা ট্রাভেলিং ব্যাগ ও ভ্যানিটি ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২০০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এ সময় অপরাধে ব্যবহারের অভিযোগে দুটি মুঠোফোনও জব্দ করা হয়।
এসআরবির প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে এসকাফ সিরাপ সংগ্রহ করে কিশোরগঞ্জের আশপাশসহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মালামালসহ তাঁদের কটিয়াদী থানায় হস্তান্তর করা হয়েছে বলে এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে।