রাজশাহীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৪৪, ১৩ অক্টোবর ২০২৬

রাজশাহীতে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহীর চারঘাটে ৬ কেজি গাঁজাসহ মো. সেলিম মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৯টা ২০ মিনিটে চারঘাট থানার বানেশ্বর-ঈশ্বরদী মহাসড়কের হলিদাগাছী গ্রামে মো. সবুজ মিয়ার চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-৫-এর রাজশাহী সদর কোম্পানির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার সেলিম মিয়ার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায়। বর্তমানে তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার আঙ্গারপাড়া এলাকায় বসবাস করছিলেন।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মিয়া সিলেট ও যশোরসহ বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে রাজশাহীতে বিক্রির কথা স্বীকার করেছেন। তিনি বিভিন্ন উপায়ে গাঁজা সংরক্ষণ করে বিক্রি করতেন বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার সেলিম মিয়ার বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন