বরিশালে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি মনোয়ারা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:১৫, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:১৬, ১২ অক্টোবর ২০২৬

বরিশালে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি মনোয়ারা গ্রেফতার

দীর্ঘ ৩০ বছর পলাতক থাকা বরিশালের হিজলা থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনোয়ারা বেগম, লাদিজা আক্তার রানী, স্বামী- আঃ রব ঘরামী, সাং- চরপত্তনীভাঙ্গা, থানা- হিজলা, জেলা- বরিশাল'কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ও এসআরবি-১০, যাত্রাবাড়ী, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল।

১১ অক্টোবর ২০২৬ তারিখ দুপুর বেলা মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

তার বিরুদ্ধে বরিশাল জেলার হিজলা থানার হত্যা মামলায় সাজা গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে, যা হিজলা থানার মামলা নং-০৯, তারিখ- ২০/০৩/১৯৯৬ খ্রিঃ, ধারা- ১৪৭/১৪৮/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৬/৩৭৯/৩০২ পেনাল কোড, ১৮৬০।

মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

আসামি দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতারের জন্য পরোয়ানা তামিলকারী সংশ্লিষ্ট কর্মকর্তা অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, বরিশাল এবং এসআরবি-১০, যাত্রাবাড়ী, ঢাকা এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন