মনজুরুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ)
প্রকাশ: ২১:০৪, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:১৭, ১৩ অক্টোবর ২০২৬
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান। এ সময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সদস্য জাহিদুল হক মুক্তার, বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. আশরাফুন্নাহার মৌসুমি, উপজেলা প্রকৌশলী মো. শাহাদত হোসেন, বেলকুচি মডেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শামিম হোসেন এবং বেলকুচি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. রেজাউল করিম। এ ছাড়া ফায়ার সার্ভিস ও আনসার-ভিডিপির কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ হলেও সঠিক প্রস্তুতি ও তাৎক্ষণিক পদক্ষেপের মাধ্যমে জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। প্রাকৃতিক দুর্যোগ কিংবা অগ্নিকাণ্ডের মতো মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকি কমাতে তৃণমূল পর্যায় থেকে সচেতনতা গড়ে তোলার কোনো বিকল্প নেই।
সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বেলকুচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ডবিষয়ক বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করে। মহড়ায় ভূমিকম্পের সময় তাৎক্ষণিক আত্মরক্ষা, আটকে পড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধার, প্রাথমিক চিকিৎসা এবং গ্যাস সিলিন্ডার ও বাসাবাড়িতে লাগা আগুন নেভানোর বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন করা হয়।