দুমকিতে পায়রা নদীতে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

দুমকি (পটুয়াখালী)

প্রকাশ: ২২:৪৩, ১৪ অক্টোবর ২০২৬

দুমকিতে পায়রা নদীতে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

পটুয়াখালীর দুমকিতে মা-ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে পায়রা নদী থেকে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা। তবে অভিযানের সময় জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

বুধবার (১৪ অক্টোবর) ভোর ৬টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার লেবুখালী ও আলগি এলাকায় পায়রা নদীতে এ অভিযান চালানো হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে মৎস্য বিভাগের একটি দল নদীতে টহল দেয়। এ সময় অভিযানের নৌকা দেখে মাছ শিকারে নিয়োজিত জেলেরা জাল ফেলে তীরে উঠে পালিয়ে যান। পরে নদী থেকে পরিত্যক্ত অবস্থায় জালগুলো উদ্ধার করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, মা-ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বুধবারের অভিযানে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

আরও পড়ুন