ওসমানীনগরে চার বছরের  শিশু ধর্ষণ, গ্রেফতার বৃদ্ধ

নিউজ ডেস্ক

প্রকাশ: ২৩:১৮, ১৪ অক্টোবর ২০২৬

ওসমানীনগরে চার বছরের  শিশু ধর্ষণ, গ্রেফতার বৃদ্ধ

সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সী আব্দুল খালেক হান্নান মিয়া নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে ওসমানীনগর পুলিশ।

গ্রেফতারকৃত বৃদ্ধ ওই শিশুর দুঃসম্পর্কের দাদা। সোমবার (১২ অক্টোবর) পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আব্দুল খালেক হান্নান মিয়া উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের গলমুকাপন গ্রামের নওয়াজ উল্লার ছেলে।

স্থানীয়রা জানান, শিশুটির পরিবার দীর্ঘদিন ধরে গলমুকাপন গ্রামের এক প্রবাসীর বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করে আসছে। সেই সুবাদে আব্দুল খালেক হান্নান মিয়া ওই বাড়িতে যাতায়াত করতেন।

জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান হান্নান মিয়া। সেখানে শিশুটিকে ধর্ষণ করেন হান্নান মিয়া । এ সময় শিশুটির ছোট বোন বিষয়টি দেখতে পেয়ে তার মা ও খালাকে জানায়। পরে শিশুটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়।

এ ঘটনায় শিশুটির বাবা গত সোমবার (১২ অক্টোবর) ওসমানীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেফতার করে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আব্দুল খালেককে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন