ছাব্বির হাসান, বগুড়া
প্রকাশ: ২১:২৬, ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বগুড়ার দায়রা জজ (স্পেশাল) আদালতের বিচারক মো. আয়েজ উদ্দিন এ রায় ঘোষণা করেন।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—মো. ফিরোজ হোসেন ফোকরা, মো. চাঁন মিয়া ও মো. বাপ্পারাজ ওরফে বাপ্পা। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি চাঁন মিয়া আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি ফিরোজ হোসেন ফোকরা ও বাপ্পারাজ ওরফে বাপ্পা পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৪ জুন বগুড়া সদর উপজেলার আকাশতারা মধ্যপাড়া এলাকায় ইট ও বালু ব্যবসায়ী আবু তালেবকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রোকসানা বাদী হয়ে মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।