মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

প্রকাশ: ২৩:০১, ১৫ অক্টোবর ২০২৬

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের গোলাগুলি, গুলিবিদ্ধ ১

রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে।

এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের বসিলা ব্রিজের আগের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
 
তবে কোন বিষয়কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন