নাটোরে ১৭৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪:৫২, ১৪ অক্টোবর ২০২৬

নাটোরে ১৭৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্প এর আভিযানিক দল গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখ সময় অনুমান রাত ২৩.১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন পৌরসভাস্থ ০৪ নং ওয়ার্ডস্থ খলিফাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ তারেক সরদার (২৩), পিতা-শাহিন সরদার, সাং-চাঁচখৈড়, খলিফাপাড়া, থানা-গুরুদাসপুর, জেলা- নাটোর'কে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ এবং তল্লাশীকালে আসামি মোঃ তারেক সরদার (২৩) এর হেফাজত হতে ১৭৮ (একশত আটাত্তর) পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি'কে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নাটোর জেলার গুরুদাসপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন