যৌথ অভিযানে খুলনায় সাড়ে ৬ কেজি ‘আইস’ উদ্ধার

এস কে রবিউল ইসলাম, খুলনা

প্রকাশ: ২৩:১৩, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:৩৬, ১৩ অক্টোবর ২০২৬

যৌথ অভিযানে খুলনায় সাড়ে ৬ কেজি ‘আইস’ উদ্ধার

খুলনার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৬ কেজি ৫৯৭ গ্রাম অবৈধ মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে এসআরবি-৬ ও বিজিবি-২১-এর যৌথ আভিযানিক দল। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৬-এর অধিনায়ক নিস্তার আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনুপ্রাণিত হয়ে এসআরবি ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এসআরবি-৬ স্পেশাল কোম্পানি ও বিজিবি-২১ ব্যাটালিয়নের সমন্বয়ে গঠিত যৌথ দল খুলনার হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট বাসস্ট্যান্ড এলাকায় সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি বাসে তল্লাশি চালায়।

তিনি আরও জানান, তল্লাশির সময় বাসটি থেকে পরিত্যক্ত অবস্থায় ৬ কেজি ৫৯৭ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।

​এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আইস হরিণটানা থানায় সাধারণ ডায়েরিমূলে (জিডি) হস্তান্তর করা হবে বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন