নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৪৬, ২০ অক্টোবর ২০২৬
মঙ্গলবার (২০ অক্টোবর) বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বিভিন্ন সময়ে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিদ্দিকুর রহমানকে মৌখিকভাবে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তবে তিনি সংশোধন না হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম মিয়ার অনুমতিক্রমে তাঁর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাঁকে দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, গত ৭ আগস্ট সিদ্দিকুর রহমানকে নিয়ে সংবাদ প্রকাশ করেছিল জাতীয় দৈনিক দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন। ওই প্রতিবেদনের পর এবার তাঁর বিরুদ্ধে দলীয় পদ স্থগিতের সিদ্ধান্ত আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
দলীয় শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট চিঠি থেকে জানা যায়।
তবে এ বিষয়ে মো. সিদ্দিকুর রহমানের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে যুক্ত করা হবে।