মোস্তাফিজুর রহমান জীবন, রাজশাহী
প্রকাশ: ১৬:৪১, ২০ অক্টোবর ২০২৬
প্রণোদনার অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক হিসাবে পাঠানো হয়। অর্থ জমা হওয়ার সঙ্গে সঙ্গে কৃষকদের মোবাইল ফোনে এসএমএস পৌঁছে যায়।
জনসভার প্রথম পর্বে প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে প্রধানমন্ত্রী জানান, ৩৮ হাজার ৯৭০ জন আখচাষিকে মোট ১২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হয়েছে। এ সময় প্রতীকী হিসেবে ১৫টি মিল জোনের ১৫ জন কৃষকের হাতে চেক তুলে দেন তিনি।
এরপর জনসভার দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দলীয় সংসদ সদস্য ও নেতারা বক্তব্য দেন।
এর আগে মঙ্গলবার বেলা ৩টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারী সামরিক বিমান রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় যোগ দেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর সফর করেন। সেখানে তিনি দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। রংপুর সফর শেষে রাজশাহীতে আসেন তিনি।
রাজশাহীর কর্মসূচি শেষে মঙ্গলবার বিকেলেই চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে চট্টগ্রামের রহমতগঞ্জ এলাকার জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে রাতে ঢাকায় ফেরার কথা রয়েছে তাঁর।