নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা জব্দ

এস এম আকাশ, বান্দরবান

প্রকাশ: ১৬:১৩, ২০ অক্টোবর ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৪০ হাজার ইয়াবা জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

১৯ অক্টোবর (রবিবার) রাত ৮টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৩২ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। এসময় চোরাকারবারীদের পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা।

এ বিষয়ে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন